আটকৃতরা হলেন দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার সুজাপুর গ্রামের শ্যামল কান্তিপালের ছেলে তপু পাল, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মাইজাইল গ্রামের মহাদেব চক্রবর্তীর ছেলে মোহন চক্রবর্তী, একই জেলার সারুটিয়া থানার সারুটিয়া গ্রামেরগুলজার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক।
৫৮ বিজিবির অধিনায়ক শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মহেশপুর-জীবননগর রুটের কোনো এক বাসে করে সোনা পাচার হতে যাচ্ছে। সে তথ্য অনুযায়ী, মহেশপুর-জীবননগর মহাসড়কে ফতেপুর শিশুতলা নামক এলাকায় চেকপোস্ট বসায় বিজিবি। এরপর ঝিনাইদহের কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৪ কোটি ৮৫ লাখ ৮১ হাজার ৫৪ টাকা মূল্যের ৫ কেজি ১৪.৫৯ গ্রাম ওজনের ১২টি সোনারবারসহ ৩ জনকে আটক করা হয় ।
.png)
তিনি আরো জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোনার বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।