বুধবার (১৮ সেপ্টেম্বর) টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস এর শ্রমিকরা জুলাই মাসের ৫০ শতাংশ বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করেছেন।
কারখানাটিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক শাহিন ভূঁইয়ার সংগঠন সক্রিয় রয়েছেন। কারখানা এলাকায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
.png)
মঙ্গলবার জুলাই মাসের ৫০ শতাংশ বেতন পরিশোধ করা হয়েছে এবং বাকি ৫০ শতাংশ বেতন আগামী ২২ সেপ্টেম্বর পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ জানালেও শ্রমিকরা তা মেনে না নিয়ে কর্মবিরতি পালন করেন।
অপরদিকে সকাল ৯টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস ম্যানুফ্যাকচারার্স লিমিটেড কারখানা দুটির শ্রমিকরা হাজিরা বোনাসসহ ১০ দফা দাবিতে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করেন। কারখানা এলাকায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
এছাড়াও সকাল ৮টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন বিসিক এলাকায় অবস্থিত টসি নিট অ্যান্ড ফেব্রিক্স এর শ্রমিকরা প্রতি মাসের ১০ তারিখে বেতন পরিশোধ করার দাবিতে কর্মবিরতি পালন করেন। ঐ ফ্যাক্টরির আগস্ট মাসের বেতন ১৭ সেপ্টেম্বর পরিশোধ করা হয়েছে বলে জানা গেছে।