ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা
ফাইল ফটো

দফায় দফায় বৈঠকের পরও শিল্পাঞ্চলে থামছে না শ্রমিক অসন্তোষ। আন্দোলনের মুখে অনির্দিষ্টিকালের জন্য গাজীপুর সদর উপজেলা জয়দেবপুর থানাধীন বাঘেরবাজার এলাকায় অবস্থিত এক্সিকিউটিভ হাই ফ্যাশন লিমিটেড কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগদান করতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। এরপর কারখানার গেটের সামনে বিক্ষোভ করেন তারা। 

জানা যায়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শ্রমিকরা হাজিরা বোনাস, টিফিন বিল, রাত্রিকালীন ডিউটি বিল, বাৎসরিক ও উৎসব ছুটি ইত্যাদি দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করে। শ্রমিকরা কারখানা ভাঙচুর করতে পারেন- এ আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ কারখানায় প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!