ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১ জনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৩

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০২৪
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১ জনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৩
ফাইল ফটো

নোয়াখালীর হাতিয়া উপজেলার বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলের মধ্যে মো. হক সাব (৩৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখনো তিন জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার সকালে হাতিয়ার নিমতলী এলাকার পূর্ব পাশে মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, গত শুক্রবার ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা ঘটে।

মৃত হক সাব উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের বাসিন্দা ছিলেন। উদ্ধারের পর তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।

Advertisement

জানা গেছে, হক সাব আমতলী ঘাটের রহিম মাঝির ট্রলারের জেলে হিসেবে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। গত শুক্রবার বিকেলে ট্রলার নিয়ে হাতিয়া ফেরার পথে সাগরে ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারের ১৬ জন মাঝিমাল্লার সবাই নিখোঁজ হন। পরে স্থানীয় অন্য জেলেদের সহায়তায় গত শনিবার দুজনকে এবং গত রোববার ১০ জনকে উদ্ধার করে ঘাটে নিয়ে আসা হয়। আজ সকালে হক সাবের মরদেহ পাওয়া যায়। রহিম মাঝির ট্রলারের জেলেদের মধ্যে এখনো তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে নিঝুম দ্বীপ নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশের একটি দল এরই মধ্যে ঘটনাস্থলে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!