ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেঙ্গল পলিমার ওয়্যারের শ্রমিকদের অবস্থান কর্মসূচি অব্যাহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০২৪
বেঙ্গল পলিমার ওয়্যারের শ্রমিকদের অবস্থান কর্মসূচি অব্যাহত
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরে বেঙ্গল পলিমার ওয়্যার লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কাশিমপুর থানাধীন জিরানি এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ সময় চলতি বছরের আগস্ট মাসের বকেয়া বেতন ও সচল ফ্লোরে চাকরি পুনর্বহালের দাবিতে প্রধান গেইট এলাকায় অগ্নিসংযোগের পাশাপাশি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা এবং তা বর্তমানে অব্যাহত রয়েছে। উক্ত এলাকায় বর্তমানে সেনাবাহিনী ও শিল্প পুলিশ রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ’২৪ তারিখে উক্ত ফ্যাক্টরিতে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করে কারখানার ২-৩ টি ফ্লোর পুড়িয়ে দেয় এবং উক্ত ফ্লোরের শ্রমিকরা ( যারা আন্দোলন করছে) কর্মহীন হয়ে পড়ে বলে জানা যায়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!