শুক্রবার সকালে মোহাম্মদপুরে জশনে জুলুসে মিছিলটি হয়েছে। এতে প্রায় ১৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন।
কাদারিয়া তায়্যিবা কামিল মাদ্রাসায় বর্তমানে মাহফিল চলছে এবং মাহফিল শেষে জুম্মার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পাকিস্তানের আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ।
.png)
মিছিলটি মোহাম্মদপুরের কাদেরিয়া তাইয়্যেবা কামিল মাদ্রাসা হতে শুরু করে তাজমহল রোড- ইকবাল রোড-ধানমন্ডি ২৭ হয়ে পুনরায় কাদেরিয়া তাইয়েবা মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
কর্মসূচিকে কেন্দ্র করে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।