ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ভিক্ষা চাওয়ায় কিশোরগঞ্জের নারীকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ১৬ সেপ্টেম্বর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ভিক্ষা চাওয়ায় কিশোরগঞ্জের নারীকে কুপিয়ে হত্যা
অভিযুক্ত মানিক মিয়া -ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় এক নারী ভিক্ষুককে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নে শ্রীপুর উত্তরপাড়ায় কুপিয়ে হত্যা করা হয়।

বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, দুপুরে সিঙ্গারবিল ইউনিয়নে শ্রীপুর উত্তরপাড়ায় শহিদুল হক মোল্লার বাড়িতে ভিক্ষা করতে যান ওই নারী। এ সময় শহিদুল হক মিয়ার ছেলে মানিক মিয়া প্রথমে কোদাল দিয়ে কুপিয়ে আহত করেন। পরে বঁটি দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলে মারা যান তিনি।

Advertisement

ওসি বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। জানতে পারি, ভিক্ষা চাওয়ায় বাগবিতণ্ডায় জড়িয়ে একপর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করেন মানিক মিয়া। অভিযুক্ত মানিক মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ভিক্ষুক নারীর ঠিকানা পেয়েছি। তিনি কিশোরগঞ্জের বাসিন্দা। তার ছেলেকে খবর দেওয়া হয়েছে। তিনি আসলে মামলার এজহার নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!