নিহত রিক্তা খাতুন কুতুবপুর গ্রামের পূর্বপাড়ার আবুল কাশেম ওরফে ঝড়ু মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান।
পরিবারের সদস্যরা জানান, শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে বিচালির গাদা থেকে বিচালি আনতে যান রিক্তা খাতুন। এ সময় বিচালির গাদার ভেতরে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। বিষয়টি টের পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
রিক্তা খাতুন স্বামী পরিত্যক্তা ও এক সন্তানের মা ছিলেন।
কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কুতুবপুর গ্রামের মনিরুজ্জামান জানান, স্থানীয় লোকজন পরে বিষাক্ত কুলিন সাপটি পিটিয়ে মেরে ফেলেন।