শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা ফ্যাক্টরি গেটে এসে বন্ধের নোটিশ দেখতে পান। পরে তারা কারখানা গেটের সামনে অবস্থান নেন। এদিকে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের কারখানার সামনে থেকে চলে যাওয়ার জন্য অনুরোধে জানালে শ্রমিকরা নিজ নিজ গন্তব্যে চলে যান।
জানা গেছে, ওই ফ্যাক্টরিতে গত ২ সেপ্টেম্বর বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। ওই সময় শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় শ্রমিকদের বিরুদ্ধে মামলাও হয়। পরে মামলা প্রত্যাহারের দাবিতে গত ১২ সেপ্টেম্বর হতে উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন শুর করেন শ্রমিকরা। এরই পরিপ্রেক্ষিতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
.png)