গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলা এলাকার রিপন মিয়া, আমীর হোসেন, মো. হৃদয় ও আকাশ মিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি রামদা, একটি ছুরি ও একটি লাঠি উদ্ধার করা হয়।
.png)
ওসি মো. মোজাফফর হোসেন আরো জানান, তাদের কাছ থেকে একটি মোবাইলও উদ্ধার করা হয়েছে, যেটি গ্রেফতারের ৪-৫ ঘণ্টা আগে এক কলেজছাত্র থেকে ছিনতাই করা হয়েছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়োছে।