বৃহস্পতিবার রাত ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডার জব্দ করা হয়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের বিরুদ্ধে চাপাতি নিয়ে আক্রমণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যায় যে, হামলাকারী ব্যক্তি ছিলেন লিটন। এ পরিপ্রেক্ষিতে লিটন ও তার সহযোগীদের গ্রেফতার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব।
.png)
তিনি আরো বলেন, মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে লিটন আকন্দকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করে র্যাব-৩। যাত্রাবাড়ীতে তার গোপন আস্তানা থেকে ছাত্রদের ওপর আক্রমণে ব্যবহৃত চারটি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার জব্দ করা হয়। তার বিরুদ্ধে যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলাসহ অস্ত্র আইনে তিনটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি, একটি ডাকাতির প্রস্তুতিসহ ৯টি মামলা রয়েছে।