বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।
.png)
তিনি জানান, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি শটগান, ৯৮ রাউন্ড গুলি ও পুলিশের একটি বেল্ট উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো ছাত্র আন্দোলনের পর লুট হওয়া অস্ত্র-গুলি। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হওয়ায় কেউ হয়তো গোপনে এখানে ফেলে গেছে।