ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৩, ১৩ সেপ্টেম্বর ২০২৪
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুলাল হোসেন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার যমজ ভাই আলাল হোসেন ও বন্ধু আবু সাঈদ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শালিকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের মদন আলীর ছেলে। আলাল ও দুলাল কেদারগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

Advertisement

মোটরসাইকেল আরোহী আবু সাঈদ জানান, একটি মোটরসাইকেলে তিনজন সদর উপজেলার শালিকা গ্রামের বন্ধু বিদ্যুতের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে আজিমুদ্দিনের ইটভাটার কাছে পৌছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে আহত অবস্থায় তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুলাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা তারেক হোসেন জানান, দুলাল হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি কনি মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!