ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ৪ সেপ্টেম্বর ২০২৪
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাসশ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকেই মেহেরপুর-কুষ্টিয়া সড়কে কোনো বাস চলছে না।

এর আগে, মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলার ভেড়ামারায় সিএনজিচালক ও বাসশ্রমিকের মধ্যে দ্বন্দ্বের জের ধরে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়। তারপর থেকেই বন্ধ হয়ে যায় বাস চলাচল।

এদিকে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যস্থলে পৌঁছাতে তাদের একমাত্র ভরসা অটোরিকশা, ভ্যান। জরুরি কাজ ও চিকিৎসার জন্য অনেকেই কুষ্টিয়া পৌঁছাতে পারছেন না। আবার অটোরিকশা যেতে চাইলেও সময় লাগছে বেশি।

Advertisement

বাসচালক মোস্তাক জানান, সকালে কয়েকটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে গেলও বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়েছে। বিশেষ করে কুষ্টিয়ার মধ্যে খলিশাকুন্ডি পার হলে বিভিন্ন জায়গায় ব্যারিকেড সৃষ্টি করেছে সিএনজিচালকরা। নিরাপত্তা না থাকায় বাস চলাচল বন্ধ রয়েছে।রুট পারমিট ছাড়াও সিএনজিচালকরা সড়কে দাপিয়ে বেড়াচ্ছেন। অথচ বাস চলাচল করতে পারছে না।

মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান বলেন, বিষয়টি কুষ্টিয়া প্রশাসনের ব্যাপার। তারা কী করছে, বিষয়টি আমাদের জানা নেই। তবে কুষ্টিয়া প্রশাসন ও বাস মালিকরা বসে বিষয়টি সমাধান করতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!