ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আমিরাতে প্রায় ৫০ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৮, ৪ সেপ্টেম্বর ২০২৪
আমিরাতে প্রায় ৫০ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী
ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে দেড় কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৪৮ কোটি ৮০ লাখ টাকা) মূল্যের লটারি জিতেছেন বাংলাদেশি প্রবাসী নুর শামসু মিয়া। আল আইন শহরের বাসিন্দা তিনি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সর্বশেষ বিগ টিকিট আবুধাবি র‌্যাফল ড্রতে শামসু মিয়া এ অর্থ জেতেন।

এদিন শামসু মিয়াকে র‌্যাফল ড্রয়ের বিজয়ী হিসেবে ঘোষণার পর তাকে তার জীবন পরিবর্তনকারী সংবাদটি জানাতে ফোন করা হয়। উত্তেজনায় অভিভূত এই বিজয়ী তার আনন্দ প্রকাশ করার মতো শব্দ খুঁজে পাচ্ছিলেন না।

Advertisement

শামসু মিয়ার বড় জয়ের পাশাপাশি আরো ১০ প্রতিযোগী লাইভ ড্রতে এক লাখ দিরহাম করে জিতেছেন। পাশাপাশি একজন তিন লাখ ২৫ হাজার দিরহাম মূল্যের একটি রেঞ্জ রোভার ভেলার জিতেছেন।

এর আগে আগস্টে ১৫ লাখ দিরহামের প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার। এবারের ড্রতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বাংলাদেশি প্রবাসী শামসু মিয়ার নাম ওঠে তার হাতেই।

সূত্র: খালিজ টাইমস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!