ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাড়িচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৪
গাড়িচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর 
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় নামক এলাকায় গোমতী-মেঘনা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেলটির চালক চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তানভীর আহম্মেদ(২৬) ও আরোহী ওই একই গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহিদ হোসেন জিতু (২৫)।

জানা যায়, দুর্ঘটনার পর তাদের স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

ভবেরচর হাইওয়ে থানার এসআই রিয়াদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গোমতী-মেঘনা সেতুর ঢালে অজ্ঞাত গাড়ির চাপায় দুই তরুণ নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!