জানা গেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা গ্রামের আব্দুস ছত্তার মুন্সীর ছেলে গিয়াস মুন্সীর বসতঘরের বেড়া কেটে ঘরে ঢুকে পড়ে একদল দুর্বৃত্ত। এরপর স্প্রে ছিটিয়ে গিয়াস মুন্সী ও তার স্ত্রী আধুরী বেগমকে অচেতন করে। এ সময় শোকেসের ড্রয়ার ভেঙে ৭ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি রূপার অলংকার নিয়ে যায়। এ সময় তারা নগদ ৩ লাখ টাকাও হাতিয়ে নেয়।
এ ঘটনায় বাড়ির মালিক গিয়াস মুন্সী বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন।
.png)
মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান আহমেদ বলেন, ডেউয়াতলা গ্রামে চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।