ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২৭৯ সিমকার্ড দিয়ে টাকা আত্মসাৎ করতেন এই চেয়ারম্যান

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী
প্রকাশিত: ১৩:৩৭, ১২ সেপ্টেম্বর ২০২৪
২৭৯ সিমকার্ড দিয়ে টাকা আত্মসাৎ করতেন এই চেয়ারম্যান
আটককৃত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুনছুর উল্লাহ শিবলী। ছবি: ডেইলি বাংলাদেশ

প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, বয়স্ক ভাতা এমনকি বিধবা ভাতার টাকাও ছাড়েননি নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলছিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুনছুর উল্লাহ শিবলী। তিনি অভিনব কৌশলে ২৭৯ সিমকার্ড ও ৭৬ ফোন দিয়ে ওই সব ভাতার টাকা আত্মসাৎ করেছেন বলে জানা গেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে নোয়াখালীর হাতিয়া পৌরসভার ওছখালী বাজার পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট।

রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওছখালী বাজার পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান মুনছুর উল্লাহ শিবলীকে আটক করা হয়। আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২৭৯টি সিমকার্ডসহ ৭৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব ফোন এবং সিমকার্ড ব্যবহার করে বিপুল অংকের সরকারি টাকা বিকাশ, নগদ ও রকেট একাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া যায়।

জব্দকৃত মোবাইল ফোনসংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রতিবন্ধী, শিক্ষা, বিধবা ও বয়স্ক ভাতাসহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে। যার বড় একটি অংশ এসব মোবাইল ও সিমকার্ডের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করেন এই চেয়ারম্যান। পরবর্তীতে আটক ব্যক্তিকে জব্দ মোবাইল ও সিমকার্ডসহ হাতিয়া থানায় হস্তান্তর করে নৌবাহিনী।

হাতিয়া থানার ওসি জিসান আহমেদ বলেন, আটক ইউপি চেয়ারম্যানকে থানায় সোপর্দ করা হয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো লিখিত এজাহার দেওয়া হয়নি। বৃহস্পতিবার লিখিত অভিযোগ পেলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!