ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাপ্তাই হ্রদে ডুবে প্রাণ গেল স্টেলেন-নোবেলের

রাঙ্গামাটি প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৪
কাপ্তাই হ্রদে ডুবে প্রাণ গেল স্টেলেন-নোবেলের
ছবি: প্রতীকি

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের টিটিসি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- রাঙ্গামাটি পৌরসভার ৮নং ওয়ার্ডের টিটিসি এলাকার বাসিন্দা সুভাষ চাকমার ছেলে স্টেলেনা চাকমা (০৪) এবং একই এলাকার বাসিন্দা রূপন জ্যোতি চাকমার ছেলে নোবেল চাকমা (০৪)।

স্থানীয়রা জানান, টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি এখন কাণায় কাণায় পূর্ণ। ফলে রাঙ্গামাটি শহরের অনেক এলাকায় ঘরবাড়ির কাছাকাছি পানি চলে এসেছে। দুপুরের দিকে দুই শিশু খেলাধুলার ছলে পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর শিশু দুটিকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলর মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের টিটিসি এলাকায় হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: রাঙামাটি
লিংক সফলভাবে কপি হয়েছে!