মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই সিগারেট কোম্পানির গোডাউনে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত।
তিনি জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ওই সিগারেট কোম্পানির গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সিগারেট বিক্রি করার সত্যতা পাওয়ায় ওই সিগারেট ডিলার প্রতিনিধিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
.png)