এর আগে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-বাগেরহাট মহসড়কের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ইজিবাইকে থাকা ৩ জন নিহত এবং দুইজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে একজন এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।
.png)
নিহতরা হলেন- বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী ও এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী নিপা বেগম (২৮), রামপাল উপজেলার নবাবপুর এলাকার রাজমিস্ত্রি মো. মাসুম (৩০), একই এলাকার রাজমিস্ত্রি শওকত আলী (৪০), বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের মাজেদ শেখের ছেলে হিরণ শেখ (৩৫) ও একই উপজেলার মিরেরডাঙ্গা গ্রামের মোশারফ হোসেন খন্দকার (৪২)।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির ইসলাম অনিক বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহত হিরণ শেখ এবং মোশারফ হোসেন খন্দকারকে আমরা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছি। এদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে হিরণ শেখ মারা যান। পরে শুনেছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোশারফ হোসেন খন্দকারেরও মৃত্যু হয়েছে।
কাটাখালি হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, পিকআপ-ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন, হাসপাতালে নেয়ার পথে একজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে নিহত তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুইজনের মরদেহ হস্তান্তরের জন্য তাদের স্বজনদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।