ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাজু মিয়ার

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ৯ সেপ্টেম্বর ২০২৪
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাজু মিয়ার
বিদ্যুৎস্পৃষ্টে নিহত সাজু মিয়া -ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে সাজু মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের ভাটি লংগরপাড়া গ্রামে সেচপাম্পে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত সাজু মিয়া ওই গ্রামের কাসেম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সাজু মিয়া দীর্ঘদিন যাবত ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করে আসছেন। সোমবার দুপুরে নিজের সেচপাম্পের বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে বাড়ির লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো প্রাথমিক তদন্ত চলছে। সেইসঙ্গে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!