স্থানীয়রা জানান, শিশুটির মা ঘরের কাজ করার সময় শিশুটি বাইরে খেলছিল। পরে কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে জমে থাকা বন্যার পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, পরিবারে লোকজনসহ স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এদিকে, একই দিন সকালে রাঙ্গামাটির নানিয়ারচর বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের চেঙ্গী নদীতে ডুবে প্রতিবন্ধী আয়শা আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
নানিয়ারচর থানার এসআই মাহবুবুর রহমান জানান, নদীতে পড়ে আয়শা আক্তার নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে বলে জেনেছি।