ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যবসায়ী আবুল বাশার হত্যা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৩, ৮ সেপ্টেম্বর ২০২৪
ব্যবসায়ী আবুল বাশার হত্যা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
পাথরঘাটা থানা। ফাইল ফটো

বরগুনার পাথরঘাটায় ব্যবসায়ী মো. আবুল বাশার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে মানববন্ধন করা হয়। বক্তারা নিহতের পরিবার ও স্থানীয়দের উদ্যোগে মুছা, সিদ্দিক, সোহেল ও মমতাজসহ জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। 

এতে নিহতের স্ত্রী মোছা. তানিয়া আক্তারসহ বিভিন্ন শ্রেণি পেশার ২ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়ে মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!