ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৬, ৮ সেপ্টেম্বর ২০২৪
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে ফজলুল করিম নামে যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানার বড়পুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফজলুল করিম সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরের হালিশহরে আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপ গাড়ি আটকে রেখে চাঁদা দাবি করেন ফজলুল করিম। 

Advertisement

হালিশহর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব বলেন, ফজলুল করিম থানা হাজতে আছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!