ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদাবাজি-লুটপাটে জড়িত থাকায় তিন যুবদল নেতা বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ৯ আগস্ট ২০২৪
চাঁদাবাজি-লুটপাটে জড়িত থাকায় তিন যুবদল নেতা বহিষ্কার
ফাইল ছবি

দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে চাঁদাবাজি ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লালমনিরহাটের তিন যুবদল নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা যুবদল।

শুক্রবার দুপুরে বহিষ্কারের বিজ্ঞপ্তিটি জেলা যুবদল সাংবাদিকদের জানালেও বহিষ্কারের তারিখ ৮ আগস্ট দেখানো হয়েছে।

বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী  কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মো. মাইদুল ইসলাম আব্বাস, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি, মো. শাহআলম মন্ডল ও পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি, মো. সাইদুল ইসলামকে যুবদলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিচ বলেন, চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে নির্দেশনা রয়েছে। সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে। আমরা শৃঙ্খলা ধরে রাখতে চাই।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!