ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ৭ সেপ্টেম্বর ২০২৪
জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তিন ফসলি জমিতে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে ৭৫০ একর কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে উপজেলার জোড়খালী ইউনিয়নের কাইজারচর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে আশপাশের কয়েক গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।

কৃষক নেতা আশরাফ আকন্দের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- ৭৫০ একর কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক নাটুয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, কৃষক আন্দোলনের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আকন্দ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড মোজাহারুল হক প্রমুখ।

Advertisement

সমাবেশে বক্তারা বলেন, মাদারগঞ্জে কৃষি জমি রক্ষায় আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ৭৫০ একর তিন ফসলি জমিতে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করে কৃষকদের জমি ফেরত দিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!