বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের মোহনপুর বেপারীপাড়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
.png)
স্থানীয়রা জানান, দুপুরে জামালপুর থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে জামালপুরগামী একটি ওষুধ কোম্পানির গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই কোম্পানির গাড়িচালক।