বৃহস্পতিবার দুপুরে ফ্যাক্টরির হলরুমে মালিকপক্ষ, শ্রমিক সমন্বয়ক, শিল্পপুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, গত ৩১ আগস্ট থেকে বিভিন্ন দাবিতে বন্ধ থাকে ফ্যাক্টরিটি। এর প্রেক্ষিতে মালিকপক্ষ শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৬০০০ টাকা, হাজিরা বোনাস ৩৪৫৮ টাকা, বছরে ৩টি উৎসব ভাতা ও ফ্যাক্টরিতে শ্রমিক ইউনিয়ন গঠনসহ তাদের যৌক্তিক দাবি দাওয়া মেনে নেয়। এ সময় মালিকপক্ষ শ্রমিক অসন্তোষের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেবে না বলে আশ্বাস দেয়।
.png)
পরবর্তীতে শ্রমিক সমন্বয়করা শ্রমিকদের পক্ষ থেকে উৎপাদন কাজ বন্ধসহ ফ্যাক্টরির অভ্যন্তরে বিশৃঙ্খলা করায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং আজ (বৃহস্পতিবার) নাইট শিফট হতে শ্রমিকরা উৎপাদন কাজে যোগদান করবে বলে আশ্বাস প্রদান করে।