ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ফার্মাসিটিক্যালের শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ৪ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুরে ফার্মাসিটিক্যালের শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরে হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের শ্রমিকদের বেতন বৃদ্ধি ও ৩ কর্মকর্তার পদত্যাগের দাবিতে ফ্যাক্টরির অভ্যন্তরে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার দুপুর পৌনে ২টায় গাজীপুর মহানগরের মেট্রো সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তায় কারখানার অভ্যন্তরে এ কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা নির্বাহী পরিচালক জাফর আহমেদ তারেক, ডিজিএম আলতাফ হোসেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরিদ হোসেনের পদত্যাগ দাবি করেন।

Advertisement

বুধবার দুপুর ১২টার দিকে মালিক ফ্যাক্টরিতে এসে শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন। শ্রমিকদের দেওয়া ১১ দফা দাবি ও ৩ জন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে সকল দাবিসমূহ মেনে নিয়ে বর্ণিত ফ্যাক্টরিটি ছুটি ঘোষণা করেন। শ্রমিকরা যার যার মতো চলে যায়।

আগামীকাল থেকে যথারীতি ফ্যাক্টরির উৎপাদন কাজ অব্যাহত থাকবে বলে নিশ্চিত হওয়া গেছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, ডিজিএমসহ ৩ জন কর্মকর্তার স্বেচ্ছাচারিতার কারণে শ্রমিকরা তাদের ওপর ক্ষুব্ধ বলে জানা যায়। মূলত উক্ত ৩ কর্মকর্তাকে বহিষ্কার করে কর্তৃপক্ষকে চাপে রাখার লক্ষ্যে শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ আনুষঙ্গিক দাবিসমূহ উত্থাপন করেছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!