ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদি মার্চ পালন

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ৫ সেপ্টেম্বর ২০২৪
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদি মার্চ পালন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট শাখার উদ্যোগে শহিদি মার্চ পালন -ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট শাখার উদ্যোগে শহিদি মার্চ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা পৌনে ৬টায় আওয়ামী লীগ সরকারের পতনের একমাস পূর্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে নগরীর চৌহাট্টা পয়েন্ট (বিজয় চত্বরে) থেকে বন্দর পয়েন্টে এসে সমন্বয়কারীদের বক্তব্যের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়।

শহিদি মার্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি শাখার সমন্বয়ক শিশির, ফয়সাল, হাফিজুল, তামিম, আবু সালেহ পুষশা, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Advertisement

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওসমানী মেডিকেল কলেজসহ সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিরস্ত্র ছাত্রদের ওপর ফ্যাসিস্ট সরকার নৃশংস আক্রমণ চালায়। ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা সৃষ্টি না হয়; সেজন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

বক্তারা সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্রদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন এবং দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রধান করার আহ্বান জানান।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!