ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সীমান্তে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৫৬, ৩ সেপ্টেম্বর ২০২৪
সীমান্তে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক কিশোরী নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সমাবেশের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান।

কর্মসূচিটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ হোসেন। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Advertisement

প্রতিবাদ সমাবেশে বক্তারা ভারতীয় আগ্রাসন ও সীমান্তে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পরে এ রকম ঘটনা ঘটলে ভারতীয় দূতাবাস ঘেরাও করারও হুঁশিয়ারি দেন তারা।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে গত রোববার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্বর্ণা রানী প্রাণ হারায়। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায়। পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে স্বর্ণা রানী। সে স্থানীয় নীরদ বিহারী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!