বৃহস্পতিবার সকালে চকরিয়ার খুটাখালী মেদাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স ৫৫ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান- ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই লোকটি মারা যায়। খবরটি পুলিশ বরাবর পৌঁছালে পরে এসে লাশ উদ্ধার করে। তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
.png)
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ কৌশিক আহমেদ জানান, সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্ত করতে আঙুলের ছাপ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে কক্সবাজারস্থ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।