ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে ফ্যাক্টরির তিন কর্মকর্তার পদত্যাগ দাবিতে কর্মবিরতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৬, ৩ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুরে ফ্যাক্টরির তিন কর্মকর্তার পদত্যাগ দাবিতে কর্মবিরতি
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর মহানগর মেট্রো সদর থানার আওতাধীন হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের শ্রমিকরা বেতন বৃদ্ধি ও ৩ কর্মকর্তার পদত্যাগের দাবিতে ফ্যাক্টরির অভ্যন্তরে কর্মবিরতি পালন করেছে।

মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় অবস্থিত হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের প্রায় ১১০০ জন শ্রমিক কর্মবিরতি পালন করে। 

জানা গেছে, শ্রমিকদের বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালক জাফর আহমেদ তারেক, ডিজিএম আলতাফ হোসেন ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরিদ হোসেনের পদত্যাগের দাবিতে শ্রমিকেরা কারখানার অভ্যন্তরে উৎপাদন কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাজীপুর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!