ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ৩ সেপ্টেম্বর ২০২৪
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্বর্ণা দাস নামে এক কিশোরী নিহত হয়েছে। ১ সেপ্টেম্বর রাতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউপির লালারচক সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটলেও ২ সেপ্টেম্বর রাতে বিষয়টি জানাজানি হয়।

নিহত স্বর্ণা দাস জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউপির কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। স্বর্ণা অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানান, ভারতের ত্রিপুরায় তার বড় ছেলে থাকেন। তাকে দেখতে স্বর্ণা ও তার মা রোববার রাতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালারচক সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতে যাওয়ার চেষ্টা করেন। রাত ৯টার দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছলে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে স্বর্ণা ঘটনাস্থলে মারা গেলেও ভাগ্যক্রমে স্বর্ণার মা বেঁচে যান।

Advertisement

তিনি আরো জানান, সোমবার রাতে বিজিবির একটি দল বাড়িতে এসে খবরটি জানায়। স্বর্ণার লাশ বিএসএফ নিয়ে গেছে বলেও তারা জানান।

বিজিবির লালারচক বিওপির কমান্ডার নায়েক ওবায়েদ জানান, কয়েকজন বাংলাদেশি চোরাইপথে ভারতে যাওয়ার সময় বিএসএফের গুলিতে একজন মারা গেছেন বলে শুনেছি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!