বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল থেকে মৌলভীবাজারের কালাপুরে শেভরন গ্যাস ফিল্ডে যান্ত্রিক ত্রুটির কারণে এ সংকট দেখা দেয়।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী জানান, কাজ চলছে। দুপুর ২টার মধ্যে গ্যাসের সমস্যার সমাধান হবে।
.png)
জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের তথ্যমতে, মৌলভীবাজার সদরে প্রায় ৭ হাজার গ্রাহক। তাদের মধ্যে বাণিজ্যিক গ্রাহক ৭০০।
জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বলেন, গতকাল রাতে কালাপুরের শেভরন গ্যাস ফিল্ডে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে আমরা পাইপ দিয়ে হবিগঞ্জের সঙ্গে যুক্ত করি, ফলে গ্যাসের চাপ কমে যায়।