ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেট শেষে ফিরছিল বাড়ি, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তাওহিদের

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪২, ১ সেপ্টেম্বর ২০২৪
প্রাইভেট শেষে ফিরছিল বাড়ি, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তাওহিদের
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাওহিদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দোগাছি গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী বেলা ১১টার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন।

নিহত ওই শিশু সদর উপজেলার দোগাছি গ্রামের রাসেল শেখের ছেলে। তিনি পাশের সান্তাহার এইচএম একাডেমিতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

Advertisement

স্থানীয়রা সূত্রে জানা যায়, গতকাল দোগাছী কারিগর পাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন রিপ্লেসের কাজ করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা কিন্তু  অবহেলা করে খুঁটি থেকে একটি তার পাশের ধানক্ষেত পর্যন্ত ঝুলে থাকে। 

সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেট শেষ করে বাড়ি ফিরছিল  শিশু তাওহিদ। এ সময় ধানের ক্ষেতে কয়েকটি মাছ ভেসে থাকতে দেখে ধরতে গেলে পানিতে বিদ্যুতায়িত হয়ে থাকলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী বেলা ১১টার দিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে দোষিদের বিচার দাবি করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!