গ্রেফতারকৃত মোহাম্মদ গাজী সদর উপজেলার ভারুখালী গ্রামের নাসিম গাজীর ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদরের ভোমরা সীমান্তের ঘোষপাড়া এলাকায় একদল চোরাকারবারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বিজিবির হাতে আটক হন মোহাম্মদ গাজী। আটককৃত মোহাম্মদ গাজীর কাছ থেকে উদ্ধার করা হয় ৪ বোতল এলএসডি, ২ কেজি হেরোইন, ৩শ’ ৩৭ বোতল ফেনসিডিল। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
.png)
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা করে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।