ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে বেতন বৃদ্ধিসহ ১৩ দাবিতে শ্রমিকদের আন্দোলন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ৩১ আগস্ট ২০২৪
শ্রীপুরে বেতন বৃদ্ধিসহ ১৩ দাবিতে শ্রমিকদের আন্দোলন
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় জেনফার বাংলাদেশ লিমিটেডের (পূর্ব নাম জুলকার বাংলাদেশ) শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ১৩টি দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করেছে। 

শনিবার সকাল ৯টার দিকে কারখানার ৪০/৫০ শ্রমিক বেতন বৃদ্ধিসহ (সর্বনিম্ন ২০ হাজার ৫০০ টাকা) ১৩টি দাবিতে কারখানার মেইন গেটের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন।

পরবর্তীতে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ফলে দুপুর ২টার দিকে ১০০ থেকে ১২০ জন শ্রমিক ক্ষিপ্ত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন অব্যাহত রাখে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!