ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় লুট হওয়া অস্ত্র-গোলাবারুদসহ আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ৩১ আগস্ট ২০২৪
সাতক্ষীরায় লুট হওয়া অস্ত্র-গোলাবারুদসহ আটক ২
থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ দুই যুবক আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শ্যুটার গান, দুটি ম্যাগজিন ও ২৩ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। একই সময়ে উদ্ধার করা হয়েছে দুটি পুড়ে যাওয়া মোটরসাইকেলের ধ্বংসাবশেষ।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সুলতানপুরের আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হোসেন ও শেখ শাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান ।

Advertisement

র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি ফয়সাল তানভীর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের দিন সদর থানায় আগুন দিয়ে অস্ত্র গোলাবারুদ লুট করে দুষ্কৃতিকারীরা। লুটকৃত অস্ত্র বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের সুলতানপুরে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব দুই যুবককে আটক করে। পরে আটক মেহেদী হাসানের দেওয়া তথ্য মতে ফরহাদ হোসেনের বসতবাড়ির রান্না ঘরের ভেতরে মাটি খুঁড়ে পুঁতে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। একই সঙ্গে থানায় পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেলের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

আটক আসামিদের উদ্ধারকৃত আলামতসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!