ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে ঘুমিয়েছিলেন ঘরে, সকালে লাশ মিলল পুকুরে

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ৩১ আগস্ট ২০২৪
রাতে ঘুমিয়েছিলেন ঘরে, সকালে লাশ মিলল পুকুরে
ফাইল ফটো

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় সেলিম মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে পৌর এলাকার চরভবসুর নয়াপাড়া গ্রামের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সেলিম মিয়া নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন সেলিম মিয়া। সকালে ঘরে সেলিম মিয়াকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তার স্বজনরা। পরে সকাল ৯টার দিকে পুকুরে সেলিম মিয়ার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

Advertisement

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে তার মৃত্যুর কারণ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!