ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেট জেলা কারাগারে হাজতির মৃত্যু

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ৩০ আগস্ট ২০২৪
সিলেট জেলা কারাগারে হাজতির মৃত্যু
ছবি: সংগৃহীত

সিলেট জেলা কারাগারে ফজল আমিন (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হাজতি ফজল আমিন সুনামগঞ্জ জেলার মধ্যনগরের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

সিলেট কারাগার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট সুনামগঞ্জ জেলা কারাগার হতে সিলেট জেলা কেন্দ্রীয় কারাগারে আনা হয় ফজল আমিনকে। শুক্রবার বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে জেল কর্তৃপক্ষ তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে যায়। তবে বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বর্তমানে লাশ ওই হাসপাতালের মর্গে রয়েছে। আগামীকাল শনিবার লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে কারাগার সূত্রে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!