ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগান থেকে অজ্ঞাত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ২৯ আগস্ট ২০২৪
বাগান থেকে অজ্ঞাত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ফটো

বগুড়ায় আমবাগানে গাছের ডালে ঝুলে থাকা এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাসস্ট্যান্ডের পূর্বপাশে আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর আনুমানিক বয়স ৩৫ বছর৷ তার শরীর ঝুলন্ত অবস্থায় গলায় ওড়না দিয়ে প্যাঁচানো ছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কাহালু থানার ওসি শাহীনুজ্জামান।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে নারহট্ট ইউপির সাবেক চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলালের আমবাগান থেকে এক অজ্ঞাত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কাহালু থানা পুলিশ। ওই নারীর পরনে হলুদ রঙের সালোয়ার কামিজ ছিল। তবে তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যু হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!