ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

হাতিরঝিল থেকে সাংবাদিক সারাহের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০১, ২৮ আগস্ট ২০২৪
হাতিরঝিল থেকে সাংবাদিক সারাহের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

রাজধানীর হাতিরঝিলে ভাসমান অবস্থায় বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-টিভির সাংবাদিক রাহানুমা সারাহ (৩২) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রাহানুমা সারাহ জি-টিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। 

Advertisement

রাহানুমাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া পথচারী সাগর জানান, রাহানুমাকে ঝিলের পানিতে ডুবতে দেখেন তিনি। এরপর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান রাহানুমা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাহানুমার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট থানাকে এই বিষয়ে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!