ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈশ্বরদী জাতীয় গ্রিডের উপকেন্দ্রে ট্রান্সফরমার বিস্ফোরণ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৬, ৩০ আগস্ট ২০২৪
ঈশ্বরদী জাতীয় গ্রিডের উপকেন্দ্রে ট্রান্সফরমার বিস্ফোরণ
ফাইল ফটো

পাবনার ঈশ্বরদীর জয়নগরে ৩৩ কেভি বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্রে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে জয়নগর ৩৩ কেভি বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্রে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, সকালে ঈশ্বরদী উপজেলার জয়নগর ৩৩ কেভি বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্রে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই ঈশ্বরদী এবং আশপাশে কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের কোনো বিপর্যয় হয়নি। শিগগিরই সংযোগ পুনরায় স্থাপন করা হবে। বর্তমানে কেন্দ্রের কাজ চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!