ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়েকে বাঁচিয়ে ভেসে যাওয়া বাবার লাশ উদ্ধার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫০, ২৮ আগস্ট ২০২৪
মেয়েকে বাঁচিয়ে ভেসে যাওয়া বাবার লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামে বন্যায় নিখোঁজ হওয়ার সাতদিন পর সাহাব উদ্দিন নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ফুলগাজীর পশ্চিম ঘনিয়ামোড়া গ্রামে তার লাশ পানিতে ভাসতে দেখেন মাছ ধরতে আসা লোকজন। নিহত সাহাব উদ্দিনের বাড়ি উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনীকুন্ডা গ্রামে।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে ফুলগাজীর পশ্চিম ঘনিয়ামোড়া গ্রামে মাছ ধরতে গেলে সাহাব উদ্দিনের লাশ পানিতে ভাসতে দেখে ধনীকুন্ডা গ্রামের কিছু লোক। পরে তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।

Advertisement

নিহত সাহাব উদ্দিনের ছেলে সরোয়ার হোসেন তৌকির জানান, গত ২১ আগস্ট ভোরে বন্যার পানি বেড়ে যায়। আমার বাবা ছোট বোনকে উদ্ধারের জন্য পরশুরামের সলিয়া রওয়ানা হন। সলিয়া যাওয়ার পথে দারার ব্রিজ থেকে পানির স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিকেলে তার বাবার লাশ ধনীকুন্ডা বদুবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!