এফএফডব্লিউসি নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির কোনো বৃদ্ধি লক্ষ্য করিনি। তাই বলতে পারি, গঙ্গা অববাহিকায় আগামী এক সপ্তাহের মধ্যে বন্যার কোনো সম্ভাবনা নেই।
ভারতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই কর্মকর্তা বলেন, ফারাক্কা ব্যারেজের উজানে ও নিচের দিকে পানির স্তর স্থিতিশীল রয়েছে।
.png)
এফএফডব্লিউসি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর (বাংলাদেশের পদ্মা) চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে মাত্র সাত সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে পানি এখনো বিপদসীমার ১৫০ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে।