ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৫, ২৮ আগস্ট ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১৮ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বুধবার (২৮ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়। সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট কমেনি।

চাকরিজীবী হামিদুল বলেন, সকালে মদনপুর যাওয়ার জন্য শিমরাইল মোড় থেকে বাসে উঠেছিলাম। কিন্তু মহাসড়কে তীব্র যানজটের কারণে বাস থেকে নেমে বাসায় চলে যাচ্ছি।

গার্মেন্ট কর্মী আফিফা রহমান বলেন, যানজটের কারণে হেঁটেই গার্মেন্টে যেতে হচ্ছে। কষ্ট হচ্ছে তবে এছাড়াতো আর কোনো উপায় নেই।

বাসচালক আরিফুল হাসান বলেন, সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগে গেছে। রাস্তায় জ্যাম এতোই যে শিমরাইল মোড়ে এসে বাস আর সামনে আগানোর মতো অবস্থা নেই। যাত্রীরাও বিরক্ত হয়ে বাস থেকে নেমে যাচ্ছে। বাকি পথ পার হতে আর কতো ঘণ্টা লাগে কি জানি।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই আবু নাইম বলেন, যানজট বর্তমানে আরো তীব্র আকার ধারণ করেছে। তবে কী কারণে যানজট সৃষ্টি হয়েছে তা আমার জানা নেই। যানজট নিরসনে আমরা চেষ্টা করে যাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!