ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাড়ে ৮ কিমি যানজট, জানা গেল কারণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৫, ২১ আগস্ট ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাড়ে ৮ কিমি যানজট, জানা গেল কারণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে বন্দরের মদনপুর অংশ পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় সাড়ে ৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা। বুধবার (২১ আগস্ট) ভোর থেকে এ যানজট শুরু হয়। সোনারগাঁওয়ের লাঙলবন্ধ অংশে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন জানান, ভোরে সোনারগাঁওয়ের লাঙলবন্ধ অংশে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। এখন সেই কাভার্ডভ্যান সরিয়ে ফেলা হয়েছে। আর যানজট থাকবে না।

সরেজমিনে দেখা যায়, তীব্র যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রাত থেকে মুষলধারে বৃষ্টির কারণে ভোগান্তি আরো বেড়েছে। বৃষ্টিতে ভিজেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ মহাসড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক যাত্রীকে হেঁটেই গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।

Advertisement

চাকরিজীবী আরাফাত বলেন, কাঁচপুরে যাওয়ার উদ্দেশে শিমরাইল মোড়ে এসেছিলাম। মহাসড়কে এসে দেখি তীব্র যানজট। তাই হেঁটেই অফিসে যাচ্ছি।

বাসচালক কামরুল বলেন, প্রায় এক ঘণ্টা ধরে শিমরাইল মোড়ে অবস্থান করছি। বাস একটুও সামনে এগুচ্ছে না। কখন নাগাদ এই যানজট কমবে জানি না।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!