ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এখনো জ্বলছে গাজী টায়ার কারখানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৩, ২৮ আগস্ট ২০২৪
এখনো জ্বলছে গাজী টায়ার কারখানা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারের কারখানায় লাগা আগুন ফের জ্বলে উঠছে। মঙ্গলবার রাতে রূপসী এলাকায় অবস্থিত কারখানাটির ছয়তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন জ্বলতে দেখা গেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল থেকে ভবনের সড়কের পাশের দিকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে রাতে ভবনের দুটি ফ্লোরে আগুন জ্বলে ওঠে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের অফিসার মো. তালহা বিন জসিম বলেন, ভবনটিতে টায়ার ও টায়ার তৈরির কাঁচামাল রয়েছে। এগুলো দাহ্য পদার্থ। এছাড়া ভবনটি পুড়ে জরাজীর্ণ হওয়ার ফলে ভেতরে যাওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ভবনের বাইরে থেকে পানি দিতে হচ্ছে। যে কারণে অনেক সময় আগুন জ্বলে উঠছে। তবে এই আগুন চারদিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। এছাড়া ভবনটি দীর্ঘ সময় ধরে আগুনে পোড়ার কারণে গরম হয়ে গেছে। এই অবস্থায় ভেতরে সব জায়গায় পানি দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে কোনো কোনো স্থানে আগুন জ্বলে উঠছে।

Advertisement

এর আগে, মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, দীর্ঘ চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে ভবনের ভেতরে গরম আছে। সামান্য পরিমাণে কোথাও কোথাও আগুন জ্বলছে। তবে ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ। ভেতরে ঢুকে কাজ করা সম্ভব হচ্ছে না।

রোববার রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ার কারখানায় আগুন লাগে। দীর্ঘ ২১ ঘণ্টা পর সোমবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!